Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়ি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালন

kg clg

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্যের অভিযোগ তুলে তা দূর করার দাবীতে কর্মবিরতি পালন করেছেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষকরা। এ কর্মবিরতির কারণে বৃহস্পতিবার কলেজে কোনো ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সকালে শিক্ষক মিলনায়তনে কলেজের উপাধ্যক্ষ আবদুল লতিফের সভাপতিত্বে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাধ্যক্ষ বলেন, ঘোষিত ৮ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়াকে ১৫ হাজার সদস্যের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বৈষম্যমূলক বলে মনে করে।

সভায় আরও বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রাশেদুল হক। শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক বেতনের শিকার বলেও মন্তব্য করেন বক্তারা।

শিক্ষকদের অন্নান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিসিএস বিশেষ ক্যাডারদের সঙ্গে বেতন বৈসম্য দূরকরণ, শিক্ষা ক্যাডারকে এক নম্বর ক্যাডারে উন্নীতকরণ, সিলেকশন গ্রেড পুনরায় চালুকরণ ও শিক্ষানীতি অনুযায়ী পদোন্নতি দান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন