টেকনাফে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক


কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মো. ইসহাক (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
৭ মে (বৃহস্পতিবার) ভোরে মেরিন ড্রাইভ সংলগ্ন হাজমপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সী-বিচ বিওপির একটি আভিযানিক দল ভোরে হাজমপাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. ইসহাককে আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত মাদক মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। আটককৃত আসামিকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

















