থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে বীজ বিতরণ

fec-image

বান্দরবানের থানচি উপজেলার পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকায়ন উন্নয়নের লক্ষ্যে ফলদ চারা, আদা ও বিভিন্ন ধরনের বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বলীপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS) কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC) প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহায়তায় এবং বলীপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS)-এর বাস্তবায়নে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা উক্তম মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, PRLC প্রকল্পের সমন্বয়কারী পেশল চাকমা এবং টেকনিক্যাল অফিসার হ্লাগ্যউ মারমা।

বিতরণ কার্যক্রমে থানচি উপজেলার ৪টি ইউনিয়নের প্রকল্পভুক্ত উপকারভোগীদের মধ্যে ১,৭৬৯ পরিবারকে ৭৫০ গ্রাম করে আদা বীজ, ৩৮৪ পরিবারকে ৪ ধরনের সবজি বীজ, ৪৫৫ পরিবারকে ১২টি করে মরিচ চারা, ৪৬০ পরিবারকে বারি-৪ জাতের (বারোমাসি) ২টি করে কাঁঠাল চারা বিতরণ করা হয়। এছাড়া মা ও শিশু দলের ৩২০ পরিবারকে ১৬ ধরনের বারোমাসি সবজি বীজ ও ২টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণও বিতরণ করা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকার কৃষকদের স্বাবলম্বী করে তোলা এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে এ সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকরা পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করে আয় বাড়াতে সক্ষম হবেন।

অতিথিরা বলেন, পাহাড়ের অনাবাদি জমিকে কাজে লাগিয়ে ফলদ, সবজি ও মসলা জাতীয় ফসল চাষের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। একই সঙ্গে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো এবং নিয়মিত সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষক, থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন