দুই দিনের সফরে নিজ জেলা কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

fec-image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সফরে নিজ জেলা কক্সবাজারে এসেছেন। রবিবার বিকালে তিনি কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেন।

বিমান বন্দরে তাঁকে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা জানান।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সার্কিট হাউসে যান এবং সেখানে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার এন এম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় মন্ত্রী নিজ উপজেলা পেকুয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। আগামীকাল সোমবার তিনি কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সমন্বয় সভা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিকালে মন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন