বান্দরবা‌নের বিভিন্ন ভোটকে‌ন্দ্রে পাঠা‌নো হ‌চ্ছে নির্বাচনী সরঞ্জাম

fec-image

আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচন উপলক্ষে সকাল থে‌কেই পার্বত্য জেলা বান্দরবানের ১৮২টি ভোটকে‌ন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নির্ধা‌রিত প্রিজা‌ইডিং কর্মকর্তা‌র মাধ্য‌মে পাঠা‌নো হ‌চ্ছে।

নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নোর সময় সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মিরা, সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, সদর উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ওসি আব্দুল জলিল উপ‌স্থিত থে‌কে এসব সরঞ্জাম প্রিজাইডিং অ‌ফিসা‌রদের কা‌ছে তু‌লে দেন।

এবার ‌বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯ জন। বান্দরবা‌নে ১৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোট কে‌ন্দ্রে হে‌লিকপ্টা‌রের সাহা‌য্যে নির্বাচনী সরঞ্জাম পাঠা‌নো হ‌য়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি পার্বত্য জেলা বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন