দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আজ ব্যালট পেপার যাবে চার হাজার কেন্দ্রে

fec-image

প্রায় সব প্রস্তুতিই শেষ, রাত পোহালেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এ উপলক্ষে আজ শনিবার (৬ ডিসেম্বর) চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে কমনওয়েলথ ও ওয়াইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি।

অশোক কুমার বলেন, শনিবার থেকে নির্বাচনী মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরদিন সকাল পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন