মহেশখালী ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

fec-image

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাতারবাড়ী থেকে ১টি ওয়ান শুটার গান (এলজি) এবং ২ রাউন্ড কার্তুজসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মার্চ (রবিবার) গভীর রাতে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মহেশখালী থানাধীন মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ রাজঘাটস্থ ধৃত আসামী মো. করিম (২৭) এর বসতঘরে ১ জন ব্যাক্তি অস্ত্রসহ অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান এর দিক নির্দেশনায় মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/ মোজাহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পুলিশের অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে,মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিন এর পুত্র মো. করিম (২৭) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে আসামীর থাকার রুমের খাটের জাজিমের নিচ হইতে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) এবং ২ (দুই) টি লাল রংয়ের তাজা কার্তুজ উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রগুলি পুলিশ হেফাজতে নেন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্রসহ মহেশখালী থানায় নিয়ে আসে। আসামীর বিরুদ্ধে এজাহার প্রদান করলে এ সংক্রান্তে মহেশখালী থানার মামলা রুজু করা হয়েছে।

মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন-

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

মহেশখালী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে সন্ত্রাসী,অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন