মহেশখালীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী করণীয় ও সংবর্ধনা প্রদান

fec-image

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের সৌজন্যে এসএসসি ও দাখিল’ ২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে করণীয় শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ই আগষ্ট বিকাল ৩টায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এম, জুয়েল ও মামুনের সঞ্চালনায় মহেশখালী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাশেম।

প্রধান আলোচক ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ, বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল কাজল।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক নুরুল ইসলাম,

মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আজিজুল করিম, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, উত্তর নলবিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আবু তাহের, হোয়ানক আদর্শ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলম, কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইব্রাহিম,

আল ঈমান আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল গাফফার, মহেশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শফিউল আলম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানবৃন্দ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মহেশখালী উপজেলা প্রথম হওয়া শিক্ষার্থী সাদিয়া শিবলী দোহা ও চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইমুন আলম আদিল। অনুষ্ঠানে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৮০ জন এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মাধ্যমিকে পড়ুয়া অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন