ঈদগাঁওয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

fec-image

শনিবার (৯ মে) বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।এসময় তার সাথে ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

পরে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী ও মহাপরিচালক। শিক্ষকদের উদ্দেশ্যে তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিদ্যালয় পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তর পরিচালক ( প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, উপজেলা, থানার ওসি এটিএম সিফাতুল মাজদার, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া ও রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয় আঙ্গিনায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলের নেতৃত্বে শিক্ষকবৃন্দ ।পরে প্রতিমন্ত্রী ও অন্য কর্মকর্তারা উপজেলা নতুন কুঁড়ি দলের সাথে ফটো সেশনে অংশ নিয়ে কচিকাঁচা শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন