Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়)’কে ইউপিডিএফ গণতান্ত্রিক থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্টির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়)’নামের এক কর্মীকে বহিস্কার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়) ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টির বিশেষ পদে দায়িত্ব পালন করে আসছিলেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়) পার্টির গঠনতন্ত্র অবমাননা করে ও পার্টির পরিপন্থী মূলক কাজে লিপ্ত থাকাসহ সংগঠনের কয়েক লক্ষ টাকা আত্মসাতের দায়ে পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সিন্ধান্ত মোতাবেক তাকে দল থেকে চিরতরে বহিস্কার করা হয়।

সাধারণ জনগণের উদ্দেশে উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়) পার্টির নাম ব্যবহার করে সাধারণ জনগণকে হয়রানি, হুমকিমূলক আচরন, ভয়ভীতি প্রদর্শন করলে সে ক্ষেত্রে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দায়ী থাকবেনা বলে এতে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, বহিস্কার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন