কুতুব‌দিয়ায় বিরল প্রজা‌তির হাঙ্গর উদ্ধার

fec-image

কক্সবাজা‌রের কুতুবদিয়ায় বিরল প্রজা‌তির হাঙ্গর উদ্ধার ক‌রে‌ছে প্রশাসন। বুধবার (২৮ জানুয়া‌রি) সন্ধ‌্যায় বড়‌ঘোপ স্টীমার ঘাট থে‌কে উদ্ধার করা হয় মাছ‌টি।
প‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে হাঙ্গর ক্রেতা‌কে জ‌রিমানা করা হয়।

জানা যায়, বুধবার বড়‌ঘোপ অমজাখালীর ছা‌বের কোম্পানীর ফি‌শিং‌বো‌টে ৮ ফুট লম্বা ১০০ কে‌জি ওজ‌নের বিরল প্রজা‌তির হাঙ্গর ধরা প‌রে। প‌রে সে‌টি মাছ ব‌্যবসা‌য়ি নুরুল হক কি‌নে নেন।

খবর পে‌য়ে সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বা‌হি ম‌্যা‌জি‌স্ট্রেট সা‌কিব উল আলম বিরল প্রজা‌তির হাঙ্গর ‌বিলুপ্ত ও নিধন করার অপরা‌ধে ৪০ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।

স্থানীয় বনবিভা‌গের রেঞ্জার আব্দুর রাজ্জাক ব‌লেন, হাঙ্গর নিধন বা আহরণ করার বিধান নেই। মোবাইল কো‌র্টে হাঙ্গর‌টি উদ্ধার ক‌রে যা‌তে এ‌টি আর ব‌্যবহার করা না যায় সে পদ্ধ‌তি হি‌সে‌বে পু‌ড়ি‌য়ে পুঁ‌তে ফেলার দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে তা‌কে। পুঁ‌তে ফেলার প্রক্রিয়া চল‌ছে ব‌লেও জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন