দীঘিনালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ ব্যবসায়ীকে জরিমানা


দীঘিনালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক মাকসুদুর রহমান। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের বিভিন্ন ধারা অমান্য করার অভিযোগে ১ লক্ষ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
জানাযায়, ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইনে শাহিন ত্রিপুরাকে ৫শত টাকা, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অভিযোগে, আল-আমিন হোটেলকে ৫ হাজার টাকা, বস্ত্রশিল্পের প্রিন্টিং রঙ রাখার অপরাধে অক্ষয় স্টোরকে ১০ হাজার টাকা, ক্ষতিকর অ্যামোনিয়াম সালফেট বিক্রির অভিযোগে আব্দুর রাজ্জাক স্টোরকে ৫০ হাজার টাকা, সেলিম স্টোর ৫০ হাজার টাকা, এবং
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে দুধ তৈরি করার অভিযোগে, পর্যটন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ উল্লাহ জানান, উপজেলার বিভিন্ন ব্যবসায়ী’রা ভেজাল পণ্য এবং ক্ষতিকর ইষ্ট, অ্যামোনিয়াম সালফেট এবং কাপড়ের বিভিন্ন ধরনের রং দিয়ে হোটেলে খাদ্য উৎপাদন করে আসছে যা খাবার হিসাবে গ্রহণ করলে মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করার অপরাধে ৬ ব্যবসায়ীকে ১ লক্ষ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

















