Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে জাগো পার্বত্যবাসীর ২য় দিনের হরতাল চলছে

Bandarban pic-11.3স্টাফ রিপোর্টার:

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস’র প্রধান ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার বান্দরবানের সফর ঠেকাতে এবং তার বাহিনীর চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবীতে বুধবার ভোর থেকে টানা ৭২ ঘণ্টা হরতালের ২য় দিন শান্তিপূর্ণভাবে চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে হরতালকারী কোনো নেতাকর্মীকে পিকেটিং ও মিছিল, মিটিং করতে দেখা যায় নি। তবে শহরে অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ রয়েছে। শহরের হালকা যানবাহরণ চলাচল করলেও বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার-রাঙামাটিসহ দূরপাল্লা যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে সেনা ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন