Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের রামগড় স্থলবন্দরের স্থান পরিদর্শন

Ramgarh 20

রামগড় প্রতিনিধি:
বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল মঙ্গলবার খাগড়াছড়ি জেলার রামগড় সাবরুম স্থলবন্দরের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। তারা স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য রামগড় পৌর এলাকার ভারত সীমান্তবর্তী ফেনীকুল ও বাংলাদেশ ভারত মেত্রী সেতু ১ নির্মাণের জন্য মহমুনি এলাকার প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

তিন সদস্যের এ প্রতিনিধিদলের সদস্যরা হচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বিটিটিএফএস ও আরইটিএফ প্রকল্পের নিযুক্ত বিশ্ব ব্যাংকের পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ কনসাল্টেন্ট ভেনকাটা নিউকালা, বোকি পাল্লি কানাকা দুর্গা রাজা এবং বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের প্রকৌশলী রুহুল আমিন।

মঙ্গলবার দুপুরে প্রতিনিধিদলকে রামগড়ের মহামুনি এলাকায় অর্ভথনা জানান উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন। এসময় রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা রামগড় স্থলবন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য মহামুনি বিজিবি ক্যাম্প সংলগ্নে নির্ধারিত জায়গা সরেজমিনে ঘুরে দেখেন। তারা স্থলবন্দরের বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। পরে মহামুনি সীমান্তে ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ নির্মাণের নির্ধারিত স্থানও পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন প্রতিনিধিদলকে স্থলবন্দর স্থাপন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাধি অবহিত করেন।

প্রতিনিধিদলের সদস্য বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকৌশলী রুহুল আমিন জানান, মূলত: স্থলবন্দর স্থাপিত হলে এখানকার পরিবেশগত ও সামাজিক কোন সমস্যা সৃষ্টি হবে কি না এ বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ব ব্যাংকের দুই বিশেষজ্ঞ কনসাল্টেন্ট এখানে এসেছেন।

তিনি বলেন, বুধবার তারা রাঙ্গামাটির ঠেগামুখ সীমান্তের প্রস্তাবিত স্থলবন্দরের স্থানও পরিদর্শন করবেন। প্রকৌশলী রুহুল আমিন আরও জানান, এ প্রতিনিধিদলের পরিদর্শন রির্পোর্ট পেশ করার পর বিশ্ব ব্যাংকের আরেকটি বিশেষজ্ঞদল রামগড় স্থলবন্দরের স্থান পরিদর্শনে আসার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে বিশ্ব ব্যাংক এ স্থলবন্দর স্থাপনে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় অর্থসহায়তা দেবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন