রাঙামাটিতে দুর্যোগ মোকাবিলায় জরুরি সভা

fec-image

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুর্যোগকালীন সময়ে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত স্কুল- কলেজ বন্ধ, বিদ্যুৎ বিভাগের জরুরি সেবা চালু, জরুরি ভিত্তিতে সড়ক চালু রাখা, দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত রাখা রয়েছে। জরুরি সেবা দিতে সব ধরণের ইকুইপমেন্ট সংগ্রহে রাখা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা কয়েকদিনের বৃষ্টিতে জেলার স্থানে ধস হয়েছে। যে কোন পরিস্থিতিতে জরুরি সেবা দিতে ১২টি থানা এবং চারটি ফাঁড়ির কুইক রেন্সপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে কয়েকদিনের বৃষ্টিতে জেলার ১৮ হেক্টর ফসলাদি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সভায় জানানো হয়।

এ সময় সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম.ফেরদৌস ইসলাম, সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসরকারি-বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্যোগ, বৃষ্টিপাত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন