রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো ব্যাচ ধারণ ও এক মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির অস্থায়ী কার্যলয় হতে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং সেখান থেকে উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মৌন মিছিল টি কার্যালয়ে এসে শেষ হয়। এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।
মিছিলে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি ছকির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, সহ সভাপতি সিদ্দিক মোল্লা, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা,
উপজেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, জেলা বিএনপির সদস্য মেসাচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান,গাইন্দ্যা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম মেম্বার, মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা,শিল্পি আকতার সহ
বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারসহ মিছিলে অংশগ্রহণ করেন। পরে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা।
তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই সারা দেশে বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হবে। শেষে শহিদদের স্বরণে মোনাজাত করা হয়।

















