আ’লীগ গণতন্ত্রের কথা বলে জনগণের ভোটাধিকার হরণ করে : লুৎফুর রহমান কাজল

pic-2

স্টাফ রিপোর্টার :

‘আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে সারাজীবন কুক্ষিগত করে রাখতে চায়’ উল্লেখ করে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৩ জন এবং অবশিষ্টদের মাত্র ৩% ভোট নিয়ে নির্বাচিত করার মধ্য দিয়ে সারা বিশ্বে সমালোচনা ও নিন্দিত হয়েছে। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চায় এই কথিত নির্বাচন বাতিল করে সব দলের অংশ গ্রহণে পূণঃনির্বাচন দিতে। কিন্তু শাসকদল তা না করে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীণতা ও গণতন্ত্র গলাটিপে হত্যা করছে।

শনিবার বিকেল ৪ টায় ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দুপুর ১টার পর থেকে সংসদীয় আসনের পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, সদর উপজেলার খুরুশকুল, পিএমখালী, ঝিলংজা, ভারুয়াখালী, রামু উপজেলার ১১ টি ইউনিয়ন ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে বিভিন্ন রকম ব্যানার, ফেস্টুন সহকারে বিএনপি. যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে মিছিলে যোগ দেয়।

বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ের মাঠ পরিপূর্ণ হয়ে নেতাকর্মীদের স্থান হয় সামনের সড়কে। এতে করে তখন থেকে শহীদ স্বরণী সড়কে যান চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। বিএনপি’র এই মিছিল ও সমাবেশকে ঘিরে কক্সবাজার শহর জন-সমাগমের দারুন দীর্ঘ ২ ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন ও প্রচার সম্পাদক সরওয়ার রোমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব, সদর বিএনপির সভাপতি নুরুল আজিম খান, রামু বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী এম.এ, পৌর সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সদর সাধারণ সম্পাদক সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সাধারণ সম্পাদক এডঃ শাহাব উদ্দিন,  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ্ হাবিব প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন