ঈদগাঁও ঘুম থেকে আর জাগা হলো না এসএসসি পরীক্ষার্থীর

fec-image

গভীর রাত পর্যন্ত পরবর্তী পরীক্ষার প্রস্তুতি, অতঃপর ভোরে আর ঘুম থেকে জাগা হলো না আয়েশা (১৭) নামের চলতি এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর। এ সংবাদ ছড়িয়ে পড়লে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আকস্মিক এ মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার ভোর রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জাগির পাড়ায়।

ছাত্রীটি উক্ত এলাকার মাহাবু আলমের কন্যা এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) থেকে চলতি এসএসসি পরীক্ষার্থী।

ছাত্রীর চাচাত ভাই মনির আহমদ জানান,তার চাচাত বোন শুক্রবার দিবাগত রাতে পরবর্তী ফিজিক্স বিষয়ের পরীক্ষার প্রস্তুতি নিতে গভীর রাত পর্যন্ত পড়ালেখায় ব্যস্ত ছিল। এসময় মা তাকে ঘুমাতে বললে পরবর্তী পরীক্ষা খুবই কঠিন হবে তাই বেশি পড়তে হবে বলে মাকে অভয় দেন।পরে সে কোন এক সময়ে ঘুমিয়ে পড়ে। ভোরে প্রতিদিনের মত মেয়ে না জাগায় মা তাকে জাগাতে গেলে আর জাগেনি। এ অবস্থায় পরিবারের সদস্যরা তড়িৎ হাসপাতালে নিয়ে গোলে চিকিৎসক ইতিপূর্বেই তার মৃত্যু হয়েছে নিশ্চিত করেন। তিনি আরো জানান, মেধাবী আয়েশা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে বিগত সাতটি পরীক্ষা ভালো ভাবেই সম্পন্ন করে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন, সহশিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।সম্ভাবনাময়ী এ ছাত্রীকে শেষ বারেরমত একবার দেখতে সকাল থেকেই ঘরে ভীড় করতে শুরু করে শোকাহত স্বজনরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন