ঈদ উপলক্ষে ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নে আসন্ন ঈদ উপলক্ষে দুঃস্থ, অসহায়, গরীব পরিবার গুলোর মাঝে খুবই নিম্নমানের এবং খাবার অনুপযোগী ভিজিএফ চাল সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে।

উপকারভোগীদের মাঝে বুধবার(১১ মার্চ) সকালে বিতরণ করতে গিয়ে চালের এ অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাকিম। তিনি বলেন, ঈদ উপলক্ষে গরীব, অসহায়, পরিবারগুলোর মাঝে সরকার প্রদত্ত এসব চাল একেবারে খাবার অনুপযোগী যা সরকারের ভাবমূর্তিকে চরম ক্ষুন্ন করবে। তিনি এসব চাল ক্রয়ের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

উক্ত অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তাহের জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা গুদাম কক্সবাজার সদর, (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) বিধান বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান এ অভিযোগ তিনি পেয়েছেন, অভিযোগ উঠা চাল ফেরতের জন্য বলা হলেও এতগুলো চালের বস্তা খুলে ভাল খারাপ দেখে ফেরত দেয়া আদৌ কষ্ট সাধ্য।

উপজেলা নির্বাহি কর্মকর্তা রামু (অতিরিক্ত দায়িত্ব ঈদগাঁও উপজেলা) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সরকারী মোবাইল নাম্বারে বারবার কল দিলেও রিসিভ না হওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন,তাদেরমত গরীব অসহায় পরিবার গুলোকে ঈদ উপলক্ষে সরকার যে মাত্র ১০ কেজি চাল দেয় তা এমন গন্ধ ও খাবার অনুপযোগী হওয়ার পেছনে যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১৬৬০ পরিবারের জন্য প্রতি পরিবার পিছু ১০ কেজি করে মোট ১৬৬০০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার বিতরণ আজ শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন