কক্সবাজারে পৃথক হত্যাকাণ্ডে দুই লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারে পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার হয়েছে। এক ঘটনায় হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ জুলাই) জেলার রামু ও কক্সবাজার সদর উপজেলায় পৃথক এ ঘটনা দুটি ঘটে।

প্রথম ঘটনায় রবিবার সকালে কক্সবাজারের রামু থানার রশিদ নগর ইউপির ৮ নং ওয়ার্ড উল্টাখালী ছৈয়দ কাজীর মেশিং বাসা সংলগ্ন পানি চলাচলের নালা থেকে উদ্ধার করা হয় একটি লাশ। লাশটি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউপির মাছুয়াখালী গ্রামের সিএনজি চালক রিয়াজ উদ্দিনের ছেলে টমটম চালক সোহেল (১৩)-এর।

তাকে সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্র টমটম ছিনতাই করতে গিয়ে গলায় ফাঁস দিয়ে শরীরের ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত সন্দেহে ঘটনাস্থল সংলগ্ন পোল্ট্রি ফার্মের দুই কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রামু থানা পুলিশ।

অপর ঘটনায় একই দিন সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউপীর ভারুয়াখালী খাল থেকে ভাসমান অবস্থায় রমজান আলী (৫৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার হয়।

পরিবারের দাবি, রমজান আলী সকালে জাল নিয়ে খালে মাছ ধরতে যায়। পরে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে সংবাদ পেয়ে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পৃথক ইউনিয়নের পাশাপাশি ওয়ার্ডে পৃথক এ দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ ফজলুল হক।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, লাশ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন