প্রশাস‌নের উ‌চ্ছেদ

কুতুব‌দিয়ায় খাল দখল ক‌রে মাছ শিকার

fec-image

কুতুব‌দিয়ায় পিলটকাটা সরকা‌রি খা‌লে বাঁধ দি‌য়ে জাল ব‌সি‌য়ে মাছ শিকার করায় প্রশাসন উ‌চ্ছেদ অ‌ভিযান চালি‌য়ে‌ছে ।

শ‌নিবার (২৩ আগস্ট) ১২ টার দি‌কে কৈয়ার‌বিল সেন্টারস্থ সেতুর পা‌শে উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার ক‌্যথোয়াইপ্রু মারমা ও সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) মো: সাদাত‌ হো‌সেন উ‌চ্ছেদ অ‌ভিযান চালান।

নির্বা‌হি অ‌ভিসার ক‌্যথোয়াইপ্রু মারমা জানান, পিলটকাটা খা‌লে একা‌ধিক গ্রুপ সরকা‌রি খাল দখল ও পা‌নি প্রবাহ প্রতিবন্ধকতা সৃ‌ষ্টি ক‌রে বাঁধ দি‌য়ে জাল ব‌সি‌য়ে মাছ শিকার করে আস‌ছিল। মাছ শিকারকে কেন্দ্র ক‌রে প্রশাস‌নের কা‌ছে একা‌ধিক অ‌ভি‌যোগ আ‌সে। বিষয়‌টি আম‌লে নি‌য়ে অ‌ভিযান চা‌লি‌য়ে ৮/৯ টি বাঁধ ও জাল অপসারণ করা হ‌য়ে‌ছে।

অ‌ভিযা‌নের সময় নৌবা‌হিনী,পু‌লিশ,গ্রামপু‌লিশ সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন