কুতুব‌দিয়ায় পা‌শে হা‌রে স্কুল-মাদরাসা সমা‌নে সমান

fec-image
কক্সবাজা‌রের  কুতুব‌দিয়ায় এসএস‌সি ও দা‌খি‌লের ফলাফ‌লে পা‌শের হা‌রে স্কুল-মাদরাসা সমা‌নে সমান। এসএস‌সি‌তে গ‌ড়ে পা‌শের হার ৭৩.৪৫ ও দা‌খি‌লে গড় ৭৩.০২ ভাগ।
স‌র্বোচ্চ পা‌শের হার  আল ফারুক দা‌খিল মাদরাসা। পরীক্ষায় ৪৩ জন অংশ নি‌য়ে ৬ জন জি‌পিএ-৫ সহ পাশ ক‌রে‌ছে ৩৯ জন। পা‌শের হার উপ‌জেলার স‌র্বোচ্চ ৯৫.১২।
এসএস‌সি‌তে শী‌র্ষে র‌য়ে‌ছে কুতুব‌দিয়া সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়। ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নি‌য়ে ৯জন জি‌পিএ-৫সহ পাশ ক‌রে‌ছে ৭৩ জন। পা‌শের হার ৯১.২৫।
 দ্বিতীয় অবস্থা‌নে আ‌ছে বরাবর ভাল ফলাফল করা ঐ‌তিহ‌্যবা‌হি কুতুব‌দিয়া ম‌ডেল হাই স্কুল এন্ড ক‌লেজ। ৩২৫ জন পরীক্ষার্থীর ম‌ধ্যে পাশ ক‌রে‌ছে ২৮৭জন। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ২৮ জন। পা‌শের হার ৮৮.৮৮।
অপর দি‌কে  পা‌শের হা‌রে সমান ৯‌টি স্কুল ও ৯‌টি মাদরাসার ফলাফল। উপ‌জেলায় এসএস‌সি‌তে গড় পা‌শের হার ৭৩.৪৫ ভাগ। জি‌পিএ ৫- পে‌য়ে‌ছে ৬১ জন ও দা‌খি‌লে গড় পা‌শের হার ৭৩.০২ ভাগ। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ১০ জন শিক্ষার্থী।
কুতুব‌দিয়া সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার ব‌লেন, এবার ফলাফল উপ‌জেলায় খুব একটা ভাল হয়‌নি। সে‌ হি‌সে‌বে তা‌দের প্রতিষ্ঠান শিক্ষক সংক‌টের ম‌ধ্যেও ধারাবা‌হিকতা ধ‌রে রাখতে পারায় স‌ন্তোষ প্রকাশ ক‌রেন তি‌নি।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন