কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন


গ্রাম পর্যায়ে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন পরিষদ ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কুতুবদিয়া সদর বড়ঘোপ ইউনিয়ন পরিষদে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন করা হয়।
ইউপি চেয়ারম্যান আনম শহীদ উদ্দীন ছোটন এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. হাসান।
এসআই মোসলেম উদ্দিন বাবলু’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, কুতুবদিয়া প্রেসক্লাব সেক্রেটারী হাছান কুতুবী, ইউপি সদস্য মাহবুবুল আলম প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, ইউপি সদস্য, মহিলা সদস্য‘সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

















