Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

11063383_786292461465043_636840675_n copyসিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।

এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর সবুরসহ বিভিন্ন বিভাগের প্রধানসহ মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে মেলার স্টল গুলো ঘুরে দেখেন।

এবার মেলায় জেলা সদরের সরকারি-বেসরকারি ৬টি বিদ্যালয় থেকে ৪১টি প্রজেক্ট এবং ২টি কলেজ থেকে ৭টি প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে।

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী আর দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন