Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়িতে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

Marka-5 1

সিনিয়র স্টাফ রিপোর্টার :

আর মাত্র ঘন্টা আটেক পরেই শুরু হবে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। একটি সফল নিবার্চনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে পৌছেছে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি। এবারের নির্বাচনে খাগড়াছড়ির দুই পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি’র পাশাপাশি টহলে নেমেছে র‌্যাব‘র একাধিক টিম।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে পাঁচ জন, ৯জন কাউন্সিলর পদে ৪২ জন এবং ৩টি সংরক্ষতি কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। খাগড়াছড়ি পৌরসভার ৩৩ হাজার ৬’শ ১৯ জন ভোটার বুধবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৬ষ্ঠ পৌর পরিষদ নির্বাচিত করবে। খাগড়াছড়ি পৌরসভার ১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

অন্যদিকে মাটিরাঙ্গা পৌরসভায় এবার মেয়র পদে তিন জন, ৯জন কাউন্সিলর পদে ৪২ জন এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মাটিরাঙ্গা পৌরসভার ১৫ হাজার ৫‘শ ৭০ জন ভোটার বুধবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তৃতীয় পৌর পরিষদ নির্বাচিত করবে। মাটিরাঙ্গা পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্রকে ঝুকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ৩টি স্ট্রাইকিং ফোর্স ও ৮টি মোবাইল টিম সার্বক্ষনিকভাবে নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার। এছাড়া এক প্লাটুন র‌্যাব ও এক পাল্টুন বিজিবি পৌর শহরে টহলে রয়েছে।

মাটিারাঙ্গা পৌরসভা নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ২টি স্ট্রাইকিং ফোর্স ও ৩টি মোবাইল টিম সার্বক্ষনিকভাবে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনেও মাঠে থাকবে এক প্লাটুন র‌্যাব ও এক পাল্টুন বিজিবি।

এদিকে মঙ্গলবার খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভোট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত সকলকে নির্দেশনা দিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন