মাদকের বিরুদ্ধে অভিযান

চকরিয়ায় ইয়াবা সেবন করে ১০ মাদকাসক্ত কারাগারে

fec-image

কক্সবাজারের চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ মাদকাসক্তকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় দীর্ঘ দিন ধরে বেশকিছু যুবক মাদকাসক্ত হয়ে রাস্তা-ঘাটে মানুষের সাথে উচ্ছৃঙ্খল ও খারাপ ধরনের আচরণ করে আসছিল। এরই প্রেক্ষিতে স্থানীয় লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে লিখিত আবেদন করেন।  আবেদনের আলোকে রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় ১০ জনকে আটক করা হয়। তারা হলেন ওই এলাকার সেলিম (৪৫), রুবেল(২১), রাজিব (২৩), সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), বাদশা (৩২), আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০) ও বাবুল (২১)।

জানা যায়, আটকদের মধ্যে সেলিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আটক অপর ৯ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। পরে এসব অপরাধীদের কারাগারে প্রেরণের জন্য চকরিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন