চকরিয়ায় জায়গা দখলে বাধা দেওয়ায় হামলার শিকার নারীসহ তিনজন

fec-image

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় নিজের জমিতে রোপিত ধানক্ষেতের দেখভাল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের চন্দনপুরায় বসবাসরত এক নারীসহ তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার সময় জহির উদ্দিন নামের এক কর্মচারীকে বেধড়ক পিটিয়ে ছিনিয়ে নেয় একটি দামি মোবাইল সেট। এ সময় ধানক্ষেত গুড়িয়ে দিয়ে ক্ষতি করা হয় প্রায় অর্ধ লক্ষাধিক টাকার।

এ ঘটনায় বুধবার(১৯ আগস্ট) চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন হামলার শিকার জমির মালিক আনোয়ারা ইয়াছমিন নামের এক নারী।

তবে পুলিশ ঘটনা তদন্ত করে সত্যতা পেলে মামলা নেওয়া হবে জানালে সেই অভিযোগ তুলে নেন।

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চট্টগ্রামের চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় বসবাসরত ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার মরহুম আশরাফ উদ্দিন চৌধুরীর স্ত্রী আনোয়ারা ইয়াছমিন (৪০), তার মেঝ সন্তান ইফতেখার উদ্দিন চৌধুরী (১২) ও ধানক্ষেত পাহারায় নিয়োজিত কর্মচারী জহির উদ্দিন (৪০)।

হামলার শিকার আহত নারী আনোয়ারা ইয়াছমিন অভিযোগ করেছেন, স্থানীয় এক জনপ্রতিনিধির নেতৃত্বে আমার স্বামীর পৈত্রিকসূত্রে প্রাপ্ত বিপুল পরিমাণ জায়গা দখলে নেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে।

এ সময় তাদের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তিনিসহ হামলার শিকার জন তিনজন।

এ বিষয়ে তিনি বৃহস্পতিবার(২০ আগস্ট) আদালতে মামলা করবেন বলে জানান।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘বিরোধীয় জায়গার দখল নিয়ে দু‘পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিতে আসেন।

তবে ঘটনা তদন্ত করে সত্যতা পেলে মামলা নেওয়া হবে বলায় একপক্ষের আনোয়ারা ইয়াছমিন অভিযোগ তুলে নেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন