টেকনাফে ২০ হাজার ইয়াবসহ চালক আটক


নোয়াহ গাড়ি করে অভিনব কায়দায় মাদক পাচারকালে টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় নোয়াহ গাড়ী ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো গিয়াস উদ্দিন উক্ত তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত অনুমানিক সাড়ে ৩টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া ঘাট সংলগ্ন সড়কে টেকনাফ টু কক্সবাজারগামী একটি নোয়াহ গাড়িকে থামানো হয়।
এসময় চালককে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়িটি তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে গাড়ির পিছনের সিটের ডান পাশের বডির কভারের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক পাচার ও বহনের দায়ে গাড়ি চালক সৈয়দ নুর প্রকাশ নুরুল আমিন প্রকাশ নুরু ড্রাইভার (৪০) আটক করা হয়েছে। সে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার মৃত কবির আহমদের পুত্র। এ সময় নোহা গাড়ি ও দুইটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
উক্ত বিষয়ে টেকনাফ থানার এফআইআর নং-৭৩, তারিখ-৩১ জুলাই, ২০২৫; জি আর নং-৫০৩, ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে বলেও জানা যায়।

















