ফিলিস্তিনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন


ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
শনিবার (২১ অক্টোবর) সকালে শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মো. জাহেদুল আলম, মো. রফিকুল আলম, মাওলানা আবু তাহের আনসারী, সালাউদ্দিন আল কাদেরী, এডভোকেট আকতার উদ্দিন মামুন প্রমুখ।
ফিলিস্তিনে ইসরায়েল অব্যাহত হামলা চালালেও আন্তর্জাতিকভাবে তা প্রতিকারের কোন উদ্যোগ গ্রহণ করছেনা বলে জাতিসংঘের সমালোচনা করেন বক্তারা। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে অবিলম্বে ইসায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন।
গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে খাগড়াছড়িতে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে।

















