বর্ণিল আয়োজনে রাজস্থলীতে কাব কার্ণিভাল অনুষ্ঠানের উদ্বোধন


বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশের ন্যায় এক সাথে ৫২৭টি উপজেলায় কাব শিশুদের মিলনমেলা কাব কার্ণিভাল অনুষ্ঠান ২৩ জুন অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১১টায় এই কাব কার্নিভালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস রাজস্থলী উপজেলা শাখার আয়োজনে ২৩ জুন সকালে রাজস্থলী উপজেলার আবাসিক উচ্চবিদ্যালয় মাঠে কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়। এতে রাজস্থলী উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নেন।
এতে ৬টি স্টেশনে ভাগ হয়ে কাব শিশুরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অংশ নিয়ে তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ, মাছ শিকার, বল নিক্ষেপসহ বিভিন্ন পারদর্শিতা পরিবেশন করেন।
এছাড়া কাব কার্ণিভালে আকর্ষণীয় রূপে সজ্জিত হয়ে রাজার ভূমিকায় ছাগল খাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন রাজার ভূমিকায় কার্ণিভালে অংশ নেওয়া শিশুদের সাথে আনন্দ মাতোয়ারা হন।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এর মাধ্যমে রাজস্থলী উপজেলা পর্যায়ে এই কাব কার্ণিভালের উদ্বোধন করেন রাজস্থলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
উদ্বোধন কালে তিনি বলেন, আজকের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের কোন অভাব অনটন থাকবে না। উন্নত বাংলাদেশ এর জন্য সুস্থ সবল মেধাবী জাতি দরকার, তাই আজকের এই কার্ণিভালের মাধ্যমে শিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ বির্ণিমান করবে। শিশুরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ।
তিনি আরো বলেন, কাব স্কাউটরা বিভিন্ন বাহনের মাধ্যমে কাল্পনিক নৌকায় চড়ে, ঘোড়ায় চড়ে, ট্রেনে চড়ে ইত্যাদি বিভিন্ন শব্দ করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পর্যায়ক্রমে যাবে এবং স্টেশন মাষ্টারের নির্দেশে প্রোগ্রামে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,
রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, উপজেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব শিক্ষকরা, গণমাধ্যমকর্মরিা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্বল কুমার তঞ্চঙ্গ্যা। পরে অতিথিরা ৬টি স্টেশন পরিদর্শন করে শিশুদের বিভিন্ন পারদর্শিতা উপভোগ করেন।
অপর দিকে এই দিন বিদ্যালয়ের মিলনায়তনে কাবদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

















