মহেশখালীতে তোফায়েল হত্যার আসামী ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

fec-image

মহেশখালীর সন্ত্রাসী আনছার এবং তার সহযোগীকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় কক্সবাজার সদরের গুম গাছতলা এলাকা থেকে তাদেরকে মহেশখালী থানা পুলিশের ওসি তদন্ত প্রতুল কুমার শীলের নেতৃত্বে একটি অভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারদের নাম হলেন, অস্ত্র হাতে ভাইরাল শীর্ষ সন্ত্রাসী কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা এলাকার ইসমাইলের পুত্র আনছার উল্লাহ (২৩), কক্সবাজার সমিতি পাড়া এলাকার আবুল হোসেনের পুত্র দেলোয়ার (২৬)।

পুলিশ জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন ভোর রাতে কালারমারছড়ার আধাঁর ঘোনা অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে একটি লম্বা একনলা বন্দুক এবং একটি কাটা বন্দুক সহ মোট দুইটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।

(শনিবার) দুপুরে মহেশখালী থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী উপজেলার কালারমারছড়া পাহাড়ি এলাকার সাধারণ জনগণের উপর আনছার বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, চিংড়ি ঘের ডাকাতিসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো বলে দাবি পুলিশের। সে ব্যবসায়ী তোফায়েল আহমেদ হত্যাসহ অসংখ্য মামলার আসামী।

মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল আটকের সত্যতা নিশ্চিত করে এক শীর্ষ সন্ত্রাসীসহ তার এক সহযোগীকে অস্ত্র- কার্তুজসহ আটক করা হয়েছে বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী, মহেশখালী থানা পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন