মহেশখালী পুলিশের অভিযানে মাতারবাড়ীর চেয়ারম্যান গ্রেপ্তার

fec-image

মহেশখালী পুলিশের অভিযানে মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দার গ্রেপ্তার হয়েছেন।

৭ সেপ্টেম্বর বেলা ২টায় মাতারবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক। চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ ১০ বছরের সাধারণ সম্পাদক নৌকার চেয়ারম্যান বর্তমানে মহেশখালী থানার রুজুকৃত ৩টি মামলার পলাতক আসামী।

ভুক্তভোগী জনগণ জানান, একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন‍্য পরিষদে গেলে জানায় উনি নেই, বাড়িতে গেলে জানায় উনি নেই, পরে প‍্যানেলের কাছ থেকে কষ্ট করে সিগনেচার নিলে আবারও একই ভুগান্তি।

আওয়ামী ফ‍্যাসিস্ট সরকারের পতনের পর থেকে গ্রাম আদালতের যে শূন‍্যতা, তা যেন মাতারবাড়ির মানুষের জন‍্য কালসাপ। ইউনিয়ন পরিষদে বিগত ১১ মাসে ২ বার ৫ মিনিটের জন‍্য গেলেও হঠাৎ উধাও।

লোকান্তরে থেকেও ইউনিয়ন পরিষদ সচিবের মাধ‍্যমে চট্টগ্রাম ও নিজ বাসায় কার্যক্রম চালায়। ৩টি মামলার জামিনহীন একজন চেয়ারম্যান কীভাবে বহাল তবিয়তে ছিল- সেটাই প্রশ্ন। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন