মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন আটক

fec-image

মায়ানমারের রাখাইন অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২রা মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন গত বৃহস্পতিবার সেন্টমার্টিন এর দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে দেখতে পায়।

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি। তাই বোটটি সন্দেহজনক হলে
কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক বোটটিকে থামার সংকেত প্রদান করে। কিন্তু বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

পরে জাহাজ কর্তৃক ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত পাচারকারিরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত সার টেকনাফ কাস্টমস এ হস্তান্তর এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে রোধ করা হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: হ্নীলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন