দমদমিয়ায় তল্লাশি চৌকিতে পাওয়া

হারিয়ে যাওয়া ব্যাগ ফিরিয়ে দিল বিজিবি

fec-image

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো। এই ঘটনাটি ঘটেছে সীমান্ত শহর টেকনাফের দমদমিয়া বিজিবি তল্লাশি চৌকিতে।

জানা যায়, শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে পালংখালীগামী একটি যাত্রীবিহীন সিএনজির (নং কক্সবাজার থ-১১-৬৬৬১) পেছনের আসনে ১টি ব্যাগ খুঁজে পায় কর্তব্যরত বিজিবি সদস্যরা। ওই ব্যাগের বিষয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো যাত্রী ভুলবশত ব্যাগটি ফেলে যাওয়ার তথ্য দেন চালক।

পরে ব্যাগটি খুলতেই দেখা যায়, ব্যাগের ভিতরে বেশ কিছু মূল্যবান সামগ্রীসহ ব্যাগের ভেতর নগদ ৭ হাজার টাকা, ২ ছড়া চাবি, ছোট বাচ্চার ১ সেট কাপড় এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায়।

ব্যাগের ভেতরে পাওয়া জিনিসপত্রের সূত্র ধরে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান তাৎক্ষণিকভাবে ব্যাগের মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন।

অল্প সময়ের মধ্যেই ব্যাগের প্রকৃত মালিক জুলেখা আক্তারের (৪৪) পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। পরে বিজিবির বিওপি কমান্ডারের উপস্থিতিতে দমদমিয়া চেকপোস্টে ব্যাগটি তার মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, হ্নীলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন