রাজস্থলীর রুপাইয়া ডাকসু নির্বাচনে সদস্য প্রার্থী

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ডাক্তারপাড়া গ্রামের মেয়ে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। তার দাদা ছিলেন পল্লি চিকিৎসক প্রয়াত কাত্তিক চন্দ্র তঞ্চঙ্গ্যা।

তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তার বাবা শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা একজন ঠিকাদার ও ব্যবসায়ী। মায়ের নাম ফাহমিদা রুবাইয়া রুমা। পরিবারের বড় সন্তান শ্রেষ্ঠা। তার এক ছোট ভাই রয়েছে, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্বপ্ন তঞ্চঙ্গ্যা।
রুপাইয়া খাগছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি শেষে করে রাজধানীর হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি এই পার্বত্য নিউজকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসাবে সামনের সারিতে থেকে আমি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছি। আন্দোলনে অংশ নিতে গিয়ে আমি নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলাম। বর্তমানে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছি।

আমি রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, অনেক দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। খুব শীঘ্রই নিজের নির্বাচনী পদ ও ইশতেহার নিয়ে আপনাদের সামনে আসবো। আমি পাহাড় ও সমতলের এক মিষ্টি মেলবন্ধনে বড় হয়েছি। সকলের অধিকার রক্ষায় এবং সকলকে সাথে নিয়ে চলার যে সুদীর্ঘ পথ— সে পথে আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই।

আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা এবং সমর্থন জানাবেন। তার বাবা বিশিষ্ট ঠিকাদার জানান, আমার মেয়ে রুপাইয়া তঞ্চঙ্গ্যা বেশীর ভাগ ঢাকা শহরে বড় হয়েছে। আমি মেয়ের পড়ালেখার প্রতি মনোযোগ দিতে বলেছি। সে আজ বড় হয়ে সমাজে সকলের মুখ উজ্বল করবে- সে প্রত্যাশাই আছি।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন