লংগদুতে মোটরসাইকেলের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু


রাঙামাটির লংগদু উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় খলিল রহমান (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাইট্টাপাড়া এলাকায় নির্মাণ শ্রমিক খলিলসহ অন্যরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে একটি যাত্রীবাহী মোটরসাইকেল এসে কাজরত অবস্থায় খলিলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা মিলে প্রথমে উপজেলা সদর হাসাপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসা দিতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা অবস্থায় দুপুরে তিনি মারা যান।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সরজিৎ দে বলেন, এখনো কেনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

















