সাগরে নিখোঁজ কুতুবদিয়ার জেলে


গভীর বঙ্গোপসাগরে ফিশিং বোটের পাখা থেকে জাল ছাড়াতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া জেলের সন্ধান মেলেনি ৩ দিনেও। কুতুবদিয়া আলী ফকির ডেইল গ্রামের নুরুল কাদের নামের এক জেলে নিখোঁজ হয়।
স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত, নাজেম উদ্দিন নাজু জানান, দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম আলী ফকির ডেইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নুরুল কাদের (৫২) ৫ দিন আগে অন্য জেলেদের সাথে মাছধরতে যায়। গত পরশু (রবিবার) মধ্য রাতে হঠাৎ বোটের মেশিনে শিহাবে (পাখায়) জাল পেঁচিয়ে গেলে নুরুল কাদের ছাড়াতে নামলে অতিরিক্ত স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন নুরুল কাদের।
একাধিক বোট নিয়ে স্বজনেরা সাগরে তল্লাশী চালালেও ৩ দিনেও সন্ধান মেলেনি। নুরুল কাদের স্থানীয় এনসিপির সদস্য বলে জানা গেছে। ফিশিং বোটটি ধুরুং ফিশিং বোট মালিক সভাপতি আরিফ মোশাররফের বলে জানা গেছে। তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
থানার ওসি মো. আরমান হোসেন জানান, সাগরে জেলে নিখোঁজের ব্যাপারে থানায় কেউ জিডি করেনি। এছাড়া গভীর সাগরের বিষয়গুলো কুতুবদিয়ার আওতায় নয় বলে জানান তিনি।

















