২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি যুবদল নেতার

fec-image

কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জকরিয়া (৩৫) নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮টার পর থেকে তার মোবাইলে সংযোগ পাওয়া যাচ্ছেনা বলে দাবি করেছে তার স্ত্রী তানিয়া সুলতানা।

নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া য়ায়নি। এনিয়ে তার পরিবার চরম ভাবে উদ্বিগ্ন রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকালে জকরিয়ার স্ত্রী তানিয়া সুলতানা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে শেষ কথা হয় তার স্বামী জকরিয়ার সাথে। তিনি গাড়ির ব্যবসা করতেন। দায়িত্ব রয়েছেন চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকেরও। বিকালে গাড়ির ব্যবসার কথা বলে এক ব্যক্তি তাকে কক্সবাজার নিয়ে যায়। পরে রাত ৮টার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রশাসনসহ বিভিন্ন স্থানে তার ব্যাপারে খোঁজখবর নিলে কেউ কিছু বলতে পারছেনা। তার বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। এদিকে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জকরিয়ার খোঁজ না পাওয়ায় পরিবারে চলছে কান্নাকাটি।

চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী বলেন, জকরিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রযেছেন। তাকে গুম করা হতে পারে। জকরিয়াকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, যুবদল নেতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন