এবার জামায়াতে ইসলামীকে সুযোগ দিয়ে পরীক্ষা করুন : বাহাদুর


কক্সবাজারের ঈদগাঁও কক্সবাজার-৩ আসনের এগার দলীয় ঐক্যজোট মনোনীত বাংলাদেশ জামায়তে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেছেন, স্বাধীনতা পরবর্তী জনগণ সব দলকে দেখেছে। কোনো দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি। এবার জামায়াতকে সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন। শহীদ উসমান হাদীর বাংলাদেশকে নতুনভাবে গড়তে কক্সবাজার-৩ আসনসহ জেলার ৪টি আসন আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ দাড়ি পাল্লাকে উপহার দেবে। ২ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কক্সবাজারে আগমনকে সফল করতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
শুক্রবার (৩০ ফেব্রুয়ারি) বাদ আছর ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় মিছিলোত্তর ঈদগাঁও বাসস্টেশনের সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন,সাবেক অবিভক্ত সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, এডভোকেট এসকে ফারুকী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা জসিম উল্লাহ মিয়াজী ও এনসিপি নেতা আব্দুর রহিম চৌধুরী প্রমুখ।

















