‘সিংহম’ খ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার পেলো পশ্চিমবঙ্গ

fec-image

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটযুদ্ধ যত এগিয়ে আসছে, নির্বাচন কমিশনও তত কঠোর পদক্ষেপ নিচ্ছে। আগামীকাল ২৯ এপ্রিলের ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে কমিশন উত্তরপ্রদেশ থেকে এক বিশেষ পুলিশ অবজার্ভার পাঠিয়েছে। তিনি আর কেউ নন যোগী আদিত্যনাথের রাজ্যে ‘সিংহম’ নামে পরিচিত আইপিএস অফিসার আজয় পাল শর্মা। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে খ্যাত এই অফিসারকে দক্ষিণ ২৪ পরগনা সহ সংবেদনশীল এলাকার পুলিশ অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজয় পাল শর্মা স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “জনগণকে হুমকি দেওয়ার সাহসও দেখাবেন না। আমি জাহাঙ্গিরের মতো গুন্ডাদের সতর্ক করছি। কোনো অভিযোগ পেলে সবচেয়ে বড় গুন্ডাকেও ছাড়ব না।” এই কড়া মন্তব্যের পর রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা এটাকে স্বাগত জানিয়েছেন।

তৃণমূল কংগ্রেস শিবিরে অবশ্য এই নিয়োগ নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে। দলের কয়েকজন নেতা বলছেন, বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের একজন অফিসারকে বাংলায় পাঠানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন যে, এতে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ হতে পারে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, “বাংলায় শান্তি ফিরিয়ে আনতে যোগীর মডেল দরকার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন