Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গায় আবু ইউসুফ চৌধুরী‘র মনোনয়ন ফরম গ্রহণ

Matiranga

সিনিয়র স্টাফ রিপোর্টার :

জমে উঠার দ্বারপ্রান্তে মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনী ময়দান। নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের দিন যতাই ঘনিয়ে আসছে হেভিওয়েট প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। নির্বাচনের জন্য যেন মুখিয়ে উঠছে সম্বাব্য প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। মনোনয়ন ফরম সংগ্রহের চতুর্থ দিন রোববার মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে নির্বাচনী লড়াইয়ের লক্ষ্যে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র পদে সম্বাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী। রোববার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: বদিউল আলম তার পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অজয় চক্রবর্তীর কাছ মনোনয়ন ফরম সগ্র্রহ করেন। এসময় তার সাথে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: নজরুল ইসলাম চৌধুরী ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মেয়রপুত্র আলাউদ্দিন চৌধুরীসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়র পদে তৃতীয় ব্যাক্তি হিসেবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী। এর আগে প্রথম দিনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: বাদশা মিয়া আর তৃতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী।

এদিকে চতুর্থ দিনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো: আবদুল মালেক, ৫নং ওয়ার্ডে নতুন মুখ মো: মফিজুর রহমান ও ৯নং ওয়ার্ডে নতুন মুখ মো: শফিকুর রহমান।

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণের জন্য এ পর্যন্ত তিন জন মেয়র প্রার্থী, ৫২জন সাধারন কাউন্সিলর প্রার্থী ও ৯জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন