কক্সবাজারে দেয়াল চাপায় পথচারী শিশুর মর্মান্তিক মৃত্যু

fec-image

কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ পাড়ায় শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে দেয়াল চাপায় ইলমা নুর নাওরীন(১০) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উক্ত এলাকার আব্দুর রহিমের কন্যা এবং স্থানীয় দারুল হিকমাহ মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি পাশ্ববর্তী পুকুর থেকে গোসল শেষে ঘরে ফেরার পথে আকস্মিক ভাবে প্রতিবেশীর ঘরের মাটির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফনের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, দুর্ঘটনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন