বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান

fec-image

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’। এ উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী ও চারা বিতরনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প অধিনায়ক ও অন্যান্য সেনাকর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান, হেডম্যান, ওয়ার্ড মেম্বার, কারবারী, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

পরবর্তীতে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে প্রথম ধাপে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর বরাতে জানা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন