মাটিরাঙ্গা থেকে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের সময় আটক-১

অপহরণ

খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলা থেকে ১০ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে পালানোর চেষ্টাকালে গুইমারা থানার জালিয়াপাড়া চৌরাস্তা থেকে অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী। আটককৃত ব্যক্তি নাম শেখ আহম্মদ রাজু।

শনিবার রাত ৯টায় ঘটনাটি ঘটে। পরে গুইমারা থানা পুলিশ অপহৃত কিশোরী প্রিয়া আক্তার শারমিনকে উদ্ধার ও অপহরণের কাজে ব্যবহৃত নাম্বার বিহীন পিকআপ ভ্যান আটক করেছে।

জানা যায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসন্তপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার প্রিয়া গত বৃহস্পতিবার তার খালুর বাসা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি নতুনপাড়া এলাকায় বেড়াতে আসে। মাদ্রাসার গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে যাওয়ায় শারমিন নিজের গ্রামের বাড়ীতে ফিরে যেতে চাইলে মেয়েটির খালু জোরপূর্বক ১হাজার টাকার বিনিময়ে ২ভাড়াটে লোক দিয়ে একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যানে তুলে তাকে অপহরণের চেষ্টা করে।

মেয়েটির আর্তচিৎকার শুনে গুইমারা থানাধীন জালিয়াপাড়া চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে এলাকাবাসী গাড়ীটির গতিরোধ করে মেয়েটিকে উদ্ধার করে হাফছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যদের নিকট হস্তান্তর করে। এসময় কর্তব্যরত হাফছড়ি পুলিশ ফাঁড়ির আই.সি আজিজ ও পুলিশ কনষ্টেবল রূপ কুমার চাকমা তাৎক্ষনিক ভাবে অপহরণকারীর নিকট থেকে মোটা অংকের বানিজ্যের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা, বিভিন্ন গোয়েন্দা বিভাগে সদস্য ও সাংবাদিকদের সহযোগীতায় মেয়েটিকে গুইমারা থানায় নিয়ে আসে।

পরে অপহৃত কিশোরী সাংবাদিক ও উপস্থিত জনগণের মাঝে তাকে অপহরণের চেষ্টা করছিল বলে সরাসরি অভিযোগ করেন।
গুইমারা থানার এস.আই মোঃ ইদ্রিছ জানান, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। মেয়েটির অভিভাবক থানায় আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন