রাঙামাটিতে হাম রুবেলা টিকাদান শুরু

fec-image

রাঙামাটিতে ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মাঝে হাম রুবেলা টিকাদান প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০ এপ্রিল)  সকালে জেলা শহরের বায়তুশ শরফ জব্বারিয়া মাদ্রসায় প্রধান অতিথি থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে চেয়ারম্যান বলেন,  হাম একটি ছোঁয়াচে রোগ। এইজন্য আমাদের শিশুদের বাঁচাতে হলে প্রত্যেক শিশুকে হাম রোগের টিকা প্রদান করতে হবে। একজন শিশুও যেন  টিকাদান থেকে বাদ না যায় সেই লক্ষ্যে কাজ করতে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন তিনি।

সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসার সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, রাঙামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন,  ডেপুটি সিভিল সার্জন ডা: অমিত দে, জেলা তথ্য কর্মকর্তা রাহুল বণিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিনিয়র হেলথ এডুকেশন অফিসার খোকন চাকমা।

এর আগে ১৯ এপ্রিল রাঙামাটিতে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করেছিলো সিভিল সার্জন কার্যালয়।

এইবার রাঙামাটিতে  ১ হাজার ২৭২ কেন্দ্র এবং ৩৫৪ টি স্কুলসহ সর্বমোট ১ হাজার ৮২৬ কেন্দ্রের মাধ্যমে ২১ দিনব্যাপী জেলার ৯ মাস থেকে ৫ বছরের নিচে ৬৪ হাজার ৬৩১জন শিশুকে হাম রুবেলা টিকাদান প্রদান করা হবে। বর্তমানে বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩জন শিশুর নমুনা পরিক্ষা করানোর জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনো কোন রিপোর্ট আসেনি বলে জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটি, হাম টিকা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন