রামুতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

fec-image

কক্সবাজারের রামুতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন গুরত্বর আহত হয়েছে । নিহত সমীর ধর (৫০) রামুর মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধরপাড়া এলাকার মৃত কালি সংকর ধরের ছেলে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধরপাড়া ও মিঠাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড উমখালী ধরপাড়ার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সভ্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, সংঘর্ষে গুরতর আহত ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সমীর ধরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরতর আহত অপর দুজন হলেন- রাজারকুল ইউনিয়নের ধরপাড়া এলাকার অনিল ধরের ছেলে তাপস ধর ও সুকুমার ধর। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন জানান, এ ঘটনায় জড়িত রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড ধরপাড়া এলাকার ধিরাম ধরের ছেলে বাবুল ধর ও বাবুল ধরের ছেলে রিটন ধরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন