কক্সবাজারে ৩০ ব্যবসায়ী ও শ্রমিকের জামায়াতে যোগদান

Coxs jamaat

স্টাফ রিপোর্টার :

কক্সবাজার জেলা শহরের বড়বাজার এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন ও সরওয়ার কামালের নেতৃত্বে অন্তত ৩০ জন ব্যবসায়ী ও শ্রমিক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে তারা জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিম উল্লাহর হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন।

এক বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের অব্যাহত জুলুম, নির্যাতন এবং দমন-পীড়নের প্রতিবাদে ওই ব্যবসায়ী ও শ্রমিকরা জামায়াতে যোগ দিয়েছেন।

জামায়াতের সেক্রেটারি রহিম উল্লাহ বলেন, ‘আওয়ামী সরকার দেশ থেকে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করে দিতে চায়। কিন্তু জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন করার পরও দেশের জনগণ আওয়ামী সরকারকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে এবং জামায়াতের প্রতি দিন দিন সমর্থন বৃদ্ধি পাচ্ছে।’

যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি সাইদুল আলম, শহর সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুখ, ছাত্রশিবিরের কক্সবাজার শহর সেক্রেটারি জাহেদুল ইসলাম নোমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা নুরুল আমিন, মুহাম্মদ মুহসিন, ছৈয়দ উল্লাহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন