Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নানা আয়োজনে পানছড়িতে সমবায় দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি:

নানা আয়োজনে জেলার পানছড়িতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস’১৭। সমবায় বিভাগ, বিআরডিবি ও সমবায়ীদের নিয়ে আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি।

এ উপলক্ষ্যে ররিবার সকাল ৯টা থেকে র‌্যালি, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু সর্বোত্তম চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রত্না কান্তি রোয়াজা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন ও বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন