ডাকসু নির্বাচনে

মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাহাড়ের আরেক সন্তান সুর্মি চাকমা

fec-image

এবারের ডাকসু নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তান হেমা চাকমা, সর্ব মিত্র চাকমা ছাড়াও সুর্মি চাকমা নামের আরেক শিক্ষার্থী নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করলেন। মনোনয়নপত্র সংগ্রহের এবং মনোনয়নপত্রের ২টি ছবি তার ফেইসবুক পেইজে আপলোড করে তিনি লিখেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও ন্যায্য অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। অতি দ্রুত ডাকসু কেন্দ্রীয় সংসদে আমার পদ ও কর্মপরিকল্পনা উপস্থাপন করবো।’

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে প্রার্থী ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যম দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সন্তান হেমা চাকমা এবং শিবিরের প্যানেলে রয়েছেন সর্ব মিত্র চাকমা।

জানা যায়, দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে শুরু হয়ে আজ ১৮ আগস্ট পর্যন্ত বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীরা। সে অনুযায়ী আজ ছিল ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের অফিসে গিয়ে সশরীরে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা তিনটা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। সেই নির্বাচনের পর দীর্ঘ বিরতি এবং সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবারের ডাকসু নির্বাচনকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু নির্বাচন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন