মরিচ্যা চেকপোস্টে ইয়াবাসহ এনজিওকর্মী আটক


বিজিবি'র হাতে আটক এনজিওকর্মীর নাম মোবিনা ইয়াসমিন
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা যাত্রীবাহী গাড়ী তল্লাশি চালিয়ে ৯২০ পিস ইয়াবাসহ একজন এনজিওকর্মীকে আটক করেছে। রবিবার দুপুরে বিজিবি তাকে আটক করে।
সুত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরতের নামে অধিকাংশ এনজিওকর্মী বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। ইতিপূর্বে একাধিকবার এনজিওকর্মীকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।
রামু থানার অফিসার ইনচার্জ মো আবুল খায়ের বলেন, বিজিবি’র হাতে আটক এনজিওকর্মীর নাম মোবিনা ইয়াসমিন, বাড়ি খুটাখালী। তাকে ৯২০ পিস ইয়াবাসহ থানায় সোপর্দ করেছে বিজিবি।
ঘটনাপ্রবাহ: আটক, এনজিও, মরিচ্যা
Facebook Comment

















